ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কমলগঞ্জে ডিবি'র জালে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৫ মে, ২০২৬,  4:16 AM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ই মে) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ উপজেলাধীন ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উভয়েই মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা।

কমলগঞ্জ থানার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাদের বসতঘরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে।

ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে বীরেন বুনার্জির বিরুদ্ধে ১টি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন