ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কমলগঞ্জের রেল ক্রসিং এলাকা থেকে কেটে নেয়া গাছ উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  9:44 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশনের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে ৯টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেটে নেওয়া গাছের খণ্ডাংশ উদ্ধার করেছে বন বিভাগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতে রেলওয়ে স্টেশন এলাকার সড়কের পাশের সৌন্দর্যবর্ধনকারী গাছগুলো কেটে নেয় দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যায় খবর পাওয়া যায়, গাছগুলোর খণ্ডাংশ কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের নজব আলীর ছেলে মহসিন মিয়ার বাড়িতে রাখা আছে। খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করে জানান, এলাকায় প্রায়ই বনাঞ্চলের গাছ চুরি হলেও বন বিভাগ তেমন গুরুত্ব দেয় না। এখন রাস্তার পাশের গাছও কেটে নেওয়া হচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুমন আলী বলেন, “বৃহস্পতিবার রাতে গাছগুলো কেটে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বন বিভাগ উদ্ধার অভিযান চালালে আমি সহযোগিতা করি। ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার হয়েছে।”

এ বিষয়ে স্থানীয় পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, “আমার নির্বাচনী এলাকার রাস্তার পাশের ৯টি গাছ কেটে নেওয়া হয়েছে। বন বিভাগ গাছ উদ্ধার করেছে। দ্রুত সময়ে দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার পাশ থেকে প্রায় ৯টি গাছ কেটে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন