ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

৩১ আগস্ট, ২০২৬,  8:24 PM

news image

চাঁদপুরের কচুয়ায় ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে ও তদন্ত অফিসার মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এস আই মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন বুধুন্ডা গ্রাম থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বারগাঁও গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে মোঃ রাসেল (২৪), ঘোড়াদারী মিজি বাড়ির সিরাজ উদ্দিনের ছেলে মোঃ সুমন মিয়াজী (৩২), টেমাই শিবপুর খাঁন বাড়ির ওমেদ আলী খাঁনের ছেলে মোঃ তাজুল ইসলাম (৩২)।

পরে আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম নিশ্চিত করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন