ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কচুয়ায় সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলামের দাফন সম্পন্ন

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

০৬ ডিসেম্বর, ২০২৫,  3:17 PM

news image

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো: জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালি……..রাজিউন)।

শুক্রবার ভোররাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ যোহরের পরে ভূঁইয়ারা উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

মরহুমের জানাযায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ্ শাজুলী,পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মোঃ ফানাউল্লাহ্ শাজুলী ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মাসুদুর রহমান প্রমুখ। মরহুমের জানাজার নামাজ পড়ান দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ্ শাজুলী।

উল্লেখ্য, ভূঁইয়ারা গ্রামের অধিবাসী ও সাবেক ইউপি সদস্য  মো: জহিরুল ইসলাম জীবদ্বশায় একজন ন্যায় বিচারক ও প্রতিবাদী রাজনৈতিক মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন। তিনি সদা হাসিখুশী থাকতেন এবং সাধারন মানুষের ন্যায় জীবন যাপন করতেন। ইউপি সদস্য থাকাকালীন সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি তিনি কারও সঙ্গে ভুল ত্রুটি করে থাকেন তাহলে তাকে নিজগুণে ক্ষমা করে দেওয়ার জন্য সকলের নিকট মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মরহুমের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের মাতম বইছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন