ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কচুয়ায় বাবাকে জবাই করে হত্যা করলো পাষণ্ড ছেলে

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

২৩ নভেম্বর, ২০২৫,  3:42 AM

news image

চাঁদপুরের কচুয়ায় গাছের চারা রোপণকে কেন্দ্র করে ছেলের হাতে বাবাকে জবাই করে হত্যা করার ঘটনা ঘটেছে। উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের  বাইছারা-নোয়াপাড়া গ্রামে গাছের চারা রোপণে বাঁধা দেয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে পাষন্ড ছেলে মোহাম্মদ হোসাইন (২৮)।

২২ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক ছেলে হোসাইনকে পার্শ্ববর্তী সফিবাদ গ্রাম থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

স্থানীয় ইউপি সদস্য মো: রুহুল আমিন জানান, মোহাম্মদ হোসাইন দীর্ঘদিন কুয়েতে ছিলেন এবং তিনি একজন কোরআনে হাফেজ। কিছুদিন পূর্বে মানষিক সমস্যার কারনে তার স্ত্রীকেও বিদায় করা হয়।

শনিবার বিকেলে হোসাইন নিজ বাড়ির সামনে উঠানে তালের চারা রোপণ করতে গেলে তার বৃদ্ধ বাবা আব্দুল খালেক বাধাঁ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন তাদের গৃহে থেকে দেশীয় ধারালো দা দিয়ে গলায় উপর্যপরী কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলে।

কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্ত যুবক হোসাইনকে আটক করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন