ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

২৭ জুন, ২০২৬,  9:05 PM

news image

চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম আক্তার পাশ্ববর্তী  কুমিল্লা জেলার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন হাটমুড়া গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রায় ১৮ বছর আগে ঘাতক স্বামী আলমগীরের সঙ্গে  পাশ্ববর্তী  কুমিল্লা জেলার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে মরিয়ম আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।

প্রায় দুই বছর ধরে আলমগীর একই বাড়ির চাচাতো ভাই হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের (৩০) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। প্রতিবাদ করলে আলমগীর প্রায় তার স্ত্রী  মরিয়মকে মারধর করতেন।

বৃহস্পতিবার একই ঘটনায়  আলমগীর মরিয়মকে বেধড়ক মারধর করলে তিনি জ্ঞান হারান। পরে সাচারের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ননদ ছায়েরা ও ভাতিজা মামুন জানান, এসব বিষয় নিয়ে আলমগীর এর আগেও কয়েকবার মরিয়মকে মারধর করেছে। এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। 

ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক স্বামী আলমগীর পলাতক রয়েছেন। তাকে না পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরকীয়া প্রেমিকা শাহীনা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন