ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কচুয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

২৯ মে, ২০২৬,  10:31 PM

news image

চাঁদপুরের কচুয়ায় ৪নং পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের নেতাকর্মী ও জনসাধারণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

২৯ মে শুক্রবার বিকেলে তিনি উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া মোড় থেকে দলীয় নেতাকর্মীসহ প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন।

এসময় তিনি পালাখাল, সফিবাদ, আইনপুর, শংকরপুর, আশারকোটা, দোয়াটি, বাচাঁইয়া, মেঘদাইর, এনায়েতপুর, দোজানা ও ভূঁইয়ারা গ্রামসহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুল বলেন, কচুয়ার সাংসদ মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন্নাহার বেবি'র পক্ষ থেকে আমি ইউনিয়নের সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি।

আমি বিএনপি থেকে এই ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আশা করি মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ভাই ও নাজমুন্নাহার বেবি আপার দোয়া এবং সহযোগিতা পেলে আমি চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মামুন, ইউনিয়ন ছাত্রদের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ, ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম, ছাত্রদল নেতা আরিফ, জিলানী, রাকিব, মাসুদ, আহাদ, রাহিম, সাকিবুল হাসান প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন