ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে পার্সোনাল হেলথ এন্ড হাইজিন সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৭ অক্টোবর, ২০২৫,  10:14 PM

news image

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় হলরুমে সোমবার ২৭শে অক্টোবর দুপুরে মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে মেয়েদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মূল আলোচনা করেন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নমিতা রায় চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসাইন। বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিপন চন্দ্র দাস, ১নং খলিলপুর ইউপি পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ এর সেলস ম‍্যানাজার সিলেট এরিয়া মোঃ জাহাঙ্গীর আলম, বিদ‍্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষক ফেরদৌসী আক্তার, শিক্ষক শেফালি বেগম, শিক্ষক লাকি আক্তার, শিক্ষক সুবর্না আক্তার প্রমুখ।

প্রায় ৫শতাধিক শিক্ষার্থীদের বয়সন্ধি সহ স্বাস্থ্যবিধি মেনে সচেতনতায় পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করা হয় এবং তাদের প্রত্যেককে এক প‍্যকেট করে এসএমসির স‍্যানেটারি নেপকিন উপহার প্রদান করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন