ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এলজিইডি’র ক্রিম প্রকল্প ও ক্রিলিক এর জিসিএফ মূল্যায়ন মিশন সম্পন্ন

#

মো: ইমাম হোসেন

০৮ অক্টোবর, ২০২৫,  12:36 AM

news image

গত ৭-১০ জুলাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধিন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর উন্নয়ন সহযোগী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর ক্লাইমেট ইনফরমেন এন্ড আর্লি ওয়ানিং সিস্টেম (সিআইইডব্লিউএস) বিষয়ক মূল্যায়ন মিশন সম্পন্ন করেছে। গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর প্রিন্সিপাল ইভ্যালুয়েশন অফিসার আইকো ওয়াড এর নেতৃত্বে মিশন প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন সিনিয়র ইভ্যালুয়েটর এন্ড কনসালটেন্ট ড. ভিসিন্টা সায়েল কোর্টেস বারেউটা। 

৭ জুলাই মিশনকে ক্রিলিকের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন, জিসিএফ মূল্যায়ন দলের সদস্য হাফিজুর রহমান, প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং পরামর্শগণ উপস্থিত ছিলেন। এছাড়া পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর সিনিয়র সহকারী সচিব মোঃ কবীর হোসেন উপস্থিত ছিলেন। ক্রিলিক এর সম্পাদিত কর্মাকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনায় মূল্যায়ন টিম সন্তোষ প্রকাশ করেন। 

জিসিএফ এর মূল্যায়ন মিশন ৯ জুলাই প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও পৌরসভায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এরপর  মিশন টিম জিসিএফ এর অর্থায়নে নির্মিতব্য আশাশুনি উপজেলার বাকরা সাইক্লোন সেল্টার সাইট পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণ ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন এবং সাইট নির্বাচনের যথোপযুক্ততায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে অর্থনৈতিক  সম্পর্ক বিভাগ (ইআরডি) এর  সিনিয়র সহকারী সচিব মোঃ কবীর হোসেন, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, সহকারী প্রকৌশলী তন্ময় চক্রবর্তী, পৌরসভা ও এলজিইডির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন