ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

এনামুল হকের মুক্তিতে স্বস্তিতে এলাকাবাসী

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

২৯ জুন, ২০২৬,  11:18 PM

news image

বহুল আলোচিত এনামুল হক মোল্লা জামিনে মুক্তি পাওয়ায় তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। স্থানীয়রা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তার মুক্তির জন্য অনেক অসহায় ও দরিদ্র মানুষ নফল রোজা রেখেছেন, নফল নামাজ আদায় করেছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। জামিনে মুক্তির সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই শুকরিয়ার নামাজ আদায় করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

এনামুল হক মোল্লার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তাকে ফিরে পেয়ে তারা স্বস্তি অনুভব করছেন। সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। এলাকার এক প্রবীণ মুরব্বি বলেন, “এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন। মানুষের বিপদ-আপদে তিনি এগিয়ে যান বলেই আজ তিনি সাধারণ মানুষের মনের মানুষ হয়ে উঠেছেন। তার জামিনে মুক্তির পর এলাকায় স্বস্তি ও শান্তি ফিরে এসেছে।”

এনামুল হক মোল্লার মুক্তির ঘটনায় তার সমর্থকরা আশা প্রকাশ করেছেন, তিনি আগের মতোই সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন