ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

উল্লাপাড়ার দহকুলা রেলওয়ে ব্রিজে লোহার নাট বল্টুর পরিবর্তে বাঁশের মোটা কোঞ্চি

#

তারেক রহমান (শাহজাদপুর)

২২ অক্টোবর, ২০২৫,  2:19 AM

news image

ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের পশ্চিমে দহকুলা রেল সেতুর উপরে স্লিপার ও রেল সংযোগে লোহার নাট বল্টুর পরিবর্তে বাঁশের মোটা কোঞ্চি ব্যবহার করা হয়েছে। সেতুটির উপরে এমন বাঁশের বল্টু রয়েছে অন্তত ২৫ স্থানে।

আর এতে রেলপথের সেতুর উপরের অংশ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এই সেতুর উপর দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের অন্তত ২৮টি আন্ততঃনগর ও মেইল ট্রেন প্রতিদিন চলাচল করে থাকে। যেকোন সময় একটি বড় রকমের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।

রেলপথের পাশে সংশ্লিষ্ট এলাকার কৈবর্তগাঁতী, লাহিড়ী মোহনপুর ও দহকুলা গ্রামের লোকজন জানান, স্থানীয় মাদকাসক্ত যুবকেরা মদ গাঁজা খাবার জন্য রাতের অন্ধকারে উক্ত রেল সেতু ও তার দুই পাশের রেলপথের নাট বল্টু ও ফিসপ্লেট চুরি করে বেচে দেয়। এরাই দহকুলা রেল ব্রিজের উপরের রেল ও স্লিপারের সংযোগ স্থলের নাট বল্টু চুরি করেছে বলে তাদের ধারণা।

সংশ্লিষ্ট এলাকার লোকজন অভিযোগ করেন, রেলপথ মেরামতকারী কর্মীরা সাময়িকভাবে চুরি যাওয়া নাট বল্টুর স্থলে বাঁশের কোঞ্চি ব্যবহার করে ট্রেন চলাচল করাচ্ছেন। আর এতে চরম ঝুঁকি নিয়ে এই পথে হাজার হাজার ট্রেন যাত্রী চলাচল করছেন। এরা অবিলম্বে উক্ত সেতুর উপরের চুরি যাওয়া নাট বল্টু নতুন করে সংযোজন করার জন্য রেল কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। 

কৈবর্তগাঁতী গ্রামের আবু হুরাইরা জানান, তিনি সোমবার (২০/১০/২০২৫) উক্ত রেল সেতুর উপর দিয়ে হেঁটে যাবার সময় সেতুর উপর অন্তত ২৫ স্থানে রেল ও স্লিপারের সংযোগ স্থলে লোহার নাট বল্টুর পরিবর্তে বাঁশের তৈরি বল্টু লাগানো দেখেছেন।

প্রায় ১০০ফুট লম্বা এই সেতুটি এখন ট্রেন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেন হুরাইরা। এ ব্যাপারে পশ্চিম রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খানের সঙ্গে যোগযোগ করলে তিনি জানান, বিষয়টি তিনি অবহিত নন। দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে এ ব্যাপারে কর্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন