ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ইয়াবা সেবনের সময় যুবক আটক, দুইটি মোটরসাইকেল জব্দ

#

মতিন গাজী (যশোর)

২৭ মার্চ, ২০২৬,  10:14 PM

news image

যশোরের অভয়নগর উপজেলায় ইয়াবা সেবনের সময় সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন ওই গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মালোপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা পালপাড়া গ্রামের একটি পানির সেচের টিনের ঘরে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনেরত অবস্থায় সাদ্দামকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাশাপাশি দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ সাদী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুর ইসলাম জানান, জব্দ করা মোটরসাইকেল দুটি কার তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বৈধ কাগজপত্রসহ যথাযথ প্রমাণ দিতে পারলে তদন্ত সাপেক্ষে মালিকদের কাছে তা হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন