ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচী

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৭ জুন, ২০২৬,  8:53 PM

news image

ফরিদপুর সদর ২৬ জুন ২০২৬  পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদ জেলা শাখা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।  

শুক্রবার সারাদিনব্যাপী ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ফলদ চারা রোপণ করা হয়। কর্মসূচির সমাপ্তি হয় উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকৃষ্ণনগর গ্রামের নুরে মদিনা জামে মসজিদ ও দ্বীন ইসলামিয়া মাদরাসা মাঠে চারা রোপণের মধ্য দিয়ে।  

বর্তমানে মাটি ও পরিবেশের উপযোগিতা বিবেচনা করে এলাকাভিত্তিক বৃক্ষ নির্বাচন ও চারা রোপণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে দেশজুড়ে বৃক্ষরোপণ অভিযান ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।  

উপস্থিত ছিলেন অত্র সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ আজিজুল হক চৌধুরী, জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক লায়ন্স এ.ডি. মোঃ আলী আকবর, জেলা শাখা কমিটির সহসভাপতি মোঃ মোয়াজ্জেম শিকদার, সালথা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর আলী।

আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার হাজি মোঃ আসাদুজ্জামান মোল্লা, নুরে মদিনা জামে মসজিদের সভাপতি, মোঃ ঈমান আলী খাঁন, নুরে মদিনা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক, মোঃ ওসমান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হাবিব মোল্লা, সমাজসেবক, আলমগীর মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন