ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

আন্তর্জাতিক নারী নির্যাতন ও রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১০ ডিসেম্বর, ২০২৫,  12:34 AM

news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৯ই ডিসেম্বর) আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও জীবন সংগ্রামে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী পাঁচজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

‘অদম্য নারী পুরস্কার’ প্রাপ্ত সফল নারীরা হলেন- সফল উদ্যোক্তা রুপিয়া নুসরাত, শিক্ষক সুমিতা রানী চক্রবর্তী, আয়শা আক্তার মুক্তা, সফল জননী হাজেরা বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখা নারী রুকাইয়া আক্তার রিয়া।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে ও শিক্ষক ময়নুল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রামেন্দ্র সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও বড়লেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার রুহেল উদ্দিন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনাম উদ্দিন বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন