ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

আনসারের জন্য ১৭ হাজার ৫০টি শটগান কিনছে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৫,  4:42 PM

news image

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১৭ হাজার ৫০ পিছ ১২ বোর শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি শটগানের দাম ধরা হচ্ছে ১৪৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে ২০ হাজার ৮৯৩ টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ১৭ হাজার ৫০ পিছ ১২ বোর শটগান কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকা। ব্যাংক ঋণ নিয়ে এই শটগান কেনা হতে পারে।

জানা যায়, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর’ জন্য ১৭ হাজার ৫০ পিছ ১২ বোর শটগান সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন