ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ পীরগঞ্জে বিদ্যালয়ের বিশ্রামাগারে সিসি ক্যামেরা, গোপনীয়তা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালপুরের ধোপাকান্দিতে জলাবদ্ধতায় ২০০-২৫০ বিঘা ফসলি জমি অনাবাদি নগদা শিমলায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ১ বটিয়াঘাটায় সুরখালি ইউনিয়নে ঘুমন্ত যুবককে বস্তাবন্দি করার অভিযোগ টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন যে কারনে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

আওয়ামী লীগ ঘরানার না হলে উপস্থাপনায় সুযোগ সীমিত করছে বাংলাদেশ বেতারের কতিপয় অফিসার

#

নিশাত শাহরিয়ার

১৭ জুলাই, ২০২৬,  2:38 AM

news image

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রতি একনিষ্ঠ অনুগত না হলে বাংলাদেশ বেতারের ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে অনুষ্ঠান উপস্থাপনায় সুযোগ পাওয়া এক প্রকার কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে দিনকে দিন- এমনই অভিযোগ করেছেন বাংলাদেশ বেতার ট্রাফিক সস্প্রচার কার্যক্রমে সুযোগ বন্চিত নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন উপস্থাপক-উপস্থাপিকা। 

অনুসন্ধানে জানা যায়, বিগত ১৭ বছর যে এ্যানাউন্সার টুঙ্গিপাড়া থেকে শুরু করে মেহেরপুরের আম্রকাননসহ একাধিক স্থানে বেতারের হয়ে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের স্বরণসভাসহ বিভিন্ন অনুষ্ঠান লাইভ করেছে, ফেসবুকে মুজিব বন্দনায় একাধিক স্ট্যাটাস দিয়েছে, শেখ মুজিবের ছবির প্রতি গভীর আনুগত্য জানিয়ে শোকাচ্ছন্ন হয়ে ছবি তুলেছে সেই ব্যক্তিকেই যোগ্যতার মাপকাঠিতে অতি যোগ্য বিবেচনায় সপ্তাহের একাধিক দিন বেতারের ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে উপস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে। জুলাই/২০২৬ সালের ডিউটি চার্ট দেখলে বিষয়টি সহজেই বোঝা যায়। এছাড়া, বেতারের হোম সার্ভিস, বর্হিবিশ্ব সার্ভিসসহ বিভিন্ন সেকশনে আওয়ামী ঘনিষ্ঠ অফিসার থাকায় সমানতালে ডিউটি করছেন আওয়ামী ঘরানার ঐ অনুষ্ঠান উপস্থাপক। এদিকে, উক্ত ব্যক্তিকে নিয়ে একটি অনলাইন পোর্টালে নিউজ করায় বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে কে বা কারা ( যদিও এই ঘটনার নেপথ্যের ব্যক্তির নাম, পরিচয় জানা গেছে ) ঐ নিউজটি আনপাবলিশ করে দিয়েছে। আওয়ামী লীগের দলীয় আদর্শের প্রতি কতটা ভালোবাসা থাকলে এভাবে একজন এ্যানাউন্সারকে নিয়ে করা নিউজ আনপাবলিশ করা সম্ভব তা আর বলার অপেক্ষা রাখে না। 

শুধু এখানেই থেমে থাকেনি আওয়ামী লীগের প্রতি বাংলাদেশ বেতারের কতিপয় অফিসারের অকৃত্তিম ভালোবাসা! বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং চরম আনুগত্য জানিয়ে যারা মহাসমারোহে দলবলসহ মুজিব সিনেমা দেখেছে তাদেরকেও ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের জুলাই মাসের ডিউটি চার্টের তালিকায় ঠিকঠাকভাবে ডিউটি দেয়া হয়েছে। 

বাংলাদেশ বেতারে আওয়ামী লীগের রাজনীতি কিংবা আওয়ামী লীগের প্রতি একনিষ্ঠ ভালোবাসা না থাকলে যে কৌশলে বন্চিত করে রাখা হয় সেটা যেন সেই শুরু থেকেই প্রতীয়মান। বিগত আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশ বেতারের ডিউটি রুমে যারা শেখ মুজিবের জন্মশত বার্ষিকীতে মহা ধূমধাম করে কেক কেটেছিল তাদের সকলকে ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের জুলাই/২০২৬ সালের তালিকায় ঠিকঠাক ভাবে ডিউটি দেয়া হয়েছে। 

শুধু এখানেই দায়িত্ববোধের জায়গা থেকে নিজেদের গুটিয়ে নেয়নি বাংলাদেশ বেতার ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে কর্মরত কয়েকজন আওয়ামী ঘরানার অফিসার। উপস্থাপনার দায়িত্ব পালনে কোন এ্যানাউন্সার বিশেষ কারনে আসতে না পারলে ঘুরেফিরে আওয়ামী লীগের অনুগতদের মধ্যে থেকেই বেশিরভাগ উপস্থাপক-উপস্থাপিকাদের নিয়মিত ডাকা হয় অভিনব কৌশলে। এভাবেই এগিয়ে চলেছে বাংলাদেশ বেতারের ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের আওয়ামী প্রীতি। 

জুলাই গণঅভ্যুত্থানের মাসে এইভাবে বেতারের কতিপয় অফিসারের আওয়ামী প্রীতি সত্যিই বিষ্ময়কর! অথচ বিগত আওয়ামী লীগের শাসনামলে স্বৈরাচারী সরকারের সমালোচনা করার জন্য যেসব উপস্থাপক-উপস্থাপিকাদের বাংলাদেশ বেতার গোটা দেশব্যাপী নিষিদ্ধ করেছিল, বিভিন্নভাবে হয়রানি করেছিল তাদের সাথে এখনো বিমাতাসুলভ আচরণ করছে আওয়ামী সুবিধাভোগী বাংলাদেশ বেতারের কতিপয় অফিসার। ফ্যাসিস্টের দোসরকে যেখানে সপ্তাহে দুইদিন ডিউটি দেয়া হয় সেখানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহনকারীদের অভিনব কৌশলে বন্চিত করা হচ্ছে প্রতিনিয়ত।

বাংলাদেশ বেতারের ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের জুলাই মাসের ডিউটি চার্ট লক্ষ্য করলে দেখা যায়, ৪১ জন এ্যানাউন্সারের ডিউটি অপরিবর্তিত রয়েছে। তারমধ্যে কারো ডিউটি বৃদ্ধি পেয়েছে, কারো গোটা পরিবারকে সর্বচ্চো সুযোগ দেয়া হয়েছে। অথচ যাদেরকে বন্চিত করা হয়েছে তাদের ক্ষেত্রে অজুহাত দেখানো হচ্ছে বাজেট নেই। বাজেট শুধু ঐ ৪১ জন এ্যানাউন্সারের জন্যই আছে বাকি ৩০০ জনের মতো এ্যানাউন্সার যেন কতিপয় অফিসারের প্রতিহিংসার শিকার!

বাংলাদেশ বেতারের এমন বিমাতাসুলভ আচরণ আর কতদিন- এমন প্রশ্ন এখন জাতীয়তাবাদী আদর্শের অনুসারী শিল্পী, কলাকুশলীদের মুখে মুখে। বর্তমান সরকারের সময়ে এমন ফ্যাসিবাদী আচরণের অবসান চান বিগত সময়ের বন্চিত এ্যানাউন্সসাররা। 

এদিকে এই নিউজটিও প্রেশার দিয়ে কে বা কারা বন্ধ করে দেয় কিনা কিংবা বিভিন্নভাবে প্রতিবেদককে হয়রানি করা হয় কিনা- এমন আশঙ্কা বিরাজ করছে কর্তৃপক্ষের মাঝে। কেননা এর আগে, ফ্যাসিবাদের এক দোসরকে নিয়ে করা অনলাইন পোর্টালের নিউজটি ডিলেট করে দিতে বাধ্য করেছিল আওয়ামী লীগের প্রতি অনুগত একটি মহল। তাই যারাই নিউজটি পড়বেন পুরো নিউজের স্ক্রীনশর্ট দিয়ে রাখবেন এবং এই নিউজের প্রতিবেদক কোনভাবে হয়রানির শিকার হলে বুঝে নিবেন কারা কেন কি কারনে একজন সাংবাদিক এবং তার কর্মস্থলসহ কর্ম পরিবেশে ব্যাঘাত সৃষ্টি করছে। 

উল্লেখ্য, এই নিউজে যাদের বিষয় উল্লেখ করা হয়েছে তার বা তাদের প্রতিটা বিষয়ে অরিজিনাল ছবিসহ তথ্য প্রমাণ রয়েছে। তাই কেউ আগ্রহী হলে বাস্তবতার প্রেক্ষাপট বিবেচনায় আপনার বা আপনাদের মিডিয়ায় বেতারের কতিপয় অফিসারের আওয়ামী প্রেম তুলে ধরে নিউজ করতে পারেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন