ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

অস্ত্র মামলায় যশোরের শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার

#

মতিন গাজী (যশোর)

৩১ মে, ২০২৬,  8:40 PM

news image

অস্ত্র মামলায় যশোরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মো: কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল’কে (৪৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত শনিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, অস্ত্র আইনের একটি মামলার তদন্তভার গ্রহণ করেন ডিবির এসআই মো. সালাউদ্দিন খান।

তদন্তের এক পর্যায়ে মামলার দুই আসামি খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌসকে গ্রেফতার করা হয়। পরে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দীতে মামলায় জব্দ করা একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলির কেনাবেচার সঙ্গে খোঁড়া কামরুলের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।

জবানবন্দীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআই সালাউদ্দিন খান, এসআই বাবলা দাসসহ ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানার মিশনপাড়া এলাকায় বিটিএস ‘শখের কুঠির’ ভবনের নিচতলায় ভাড়া বাসা থেকে কামরুলকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে ডিবি পুলিশ জানতে পেরেছে, খোঁড়া কামরুল দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের সঙ্গে জড়িত।

এছাড়া যশোর শহর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার একটি চক্রের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কামরুলের বিরুদ্ধে এর আগে একটি হত্যা মামলা, ছয়টি অস্ত্র মামলা, চারটি বিস্ফোরক মামলা, একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা, একটি মাদক মামলা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আরও সাতটি মামলা রয়েছে।

সব মিলিয়ে তার বিরুদ্ধে ২০টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত কামরুল ইসলাম যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ ও মরিয়ম বেগমের ছেলে। ডিবি পুলিশ জানিয়েছে, তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন