ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অভয়নগরে মাছের ঘেরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার ক্ষতি

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

২৭ মে, ২০২৬,  8:40 PM

news image

যশোরের অভয়নগরে একটি মাছের ঘেরে বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে। এতে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘের মালিক।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের পশ্চিমপাড়ায় বালিয়াডাঙ্গা বিলে শেখ রফছানের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বুধবার (২৭ মে) দুপুরে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঘের মালিক।  

ক্ষতিগ্রস্ত ঘের মালিক শেখ রফছান জানান, চার বিঘা জমির মাছের ঘেরে চিংড়ি, কাতলা, রুই ও মৃগেল মাছ ছিল।

মঙ্গলবার সন্ধ্যায় মাছের খাবার দিয়ে ঘের থেকে বাড়ি ফিরে যান তিনি। সকালে ঘেরে এসে দেখেন মাছ মরে ভেসে রয়েছে। তবে বাছাইকৃত চিংড়ি মাছগুলো চুরি হয়ে গেছে।

শেখ রফছান আরো বলেন, ‘সম্প্রতি হিদিয়া বাজারে মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশকে কেন্দ্র করে চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারীরা বিষ বা গ্যাস ট্যাবলটে প্রয়োগ করে আমার ঘেরের সব মাছ মেরে ফেলেছে। এতে আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর বুধবার দুপুরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মাছ মেরে ফেলার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন