ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে মদ খেয়ে মাতলামি, তিন মাতালের জেল জরিমানা

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৫ জুন, ২০২৬,  4:26 PM

news image

যশোরের অভয়নগরে প্রকাশ্যে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের শিকদার বাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পেরোলি গ্রামের আরমান ফকির (২০) ও আপন মোল্যা (১৮), এবং খুলনার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের ইসরাফিল শেখ (২২)।

আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মদ্যপ অবস্থায় জনসমক্ষে মাতলামি করতে দেখা যায়। এ অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আরমান ফকির ও আপন মোল্যাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইসরাফিল শেখকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু জানান, জনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন