ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১৩ জুন, ২০২৬,  11:55 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও সামাজিক বন বাগান কেন্দ্রের আয়োজনে নওয়াপাড়া পৌরসভার বাস্তবায়নে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

এ সময় নির্বাহী কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও রোপণকৃত বৃক্ষের পরিচর্যা করার আহবান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা সমীরণ বিশ্বাস, সহকারী প্রোগ্রামার আহসান কবীর, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, বিএনপি নেতা লিপু মোগল, শেখ আসাদুল্লাহ আসাদ প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন