ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অভয়নগরে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুলকে গণসংবর্ধনা

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৪ জুন, ২০২৬,  9:03 PM

news image

অভয়নগরে যশোর -৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল এর গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী  সিদ্ধিপাশা ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই সংবর্ধনা দেওয়া হয়। 

সিদ্ধিপাশা ইউনিয়ন শাখা জামায়াতে আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেনে, সেক্রেটারি ও সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এসএম মহিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এম এম আশিকুজ্জামানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিপাশা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল চন্দ্রপুর বাঁশেরহাট এলাকায় নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন