ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৭ জুন, ২০২৬,  12:41 AM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার চেঙ্গুটিয়া (উড়তলা ঈদগাহ ময়দানে) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কাশেম, থানা বিএনপির সদস্য আকবার হোসেন কালু, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শাহিন হোসেন, অভয়নগর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন মোল্লা, সাবেক সমাজসেবা সম্পাদক সজল মোল্লা, ছাত্রদল নেতা সোহেল মোল্লাসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন