সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)
২৬ জুন, ২০২৬, 3:11 AM
অভয়নগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন
আগামী ২৮ জুন সারা দেশের সঙ্গে যশোরের অভয়নগর উপজেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভার আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এছাড়া উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান, ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান এবং সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইমাম পরিষদ, ইসলামিক ফাউন্ডেশন ও স্বেচ্ছাসেবকসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন।