ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

২৯ জুন, ২০২৬,  4:59 AM

news image

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের অভিযোগে মিঠু সরদার (২৮) নামে এক গার্মেন্টসকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মিঠু সরদার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামের মৃত জাকারিয়া সরদারের ছেলে।

জানা গেছে, তিনি ভারতের কলকাতার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন। এদিকে আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজার এলাকায় একটি মুদি দোকানের পাশে গাঁজা সেবনের সময় পুলিশ তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। আটকের পর মিঠু সরদার জানান, দেশে ফেরার পর স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে সেবনের সময় তিনি পুলিশের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন