ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে ইয়াবা সরবরাহ ও সেবনের দায়ে দুই বন্ধুর দণ্ড

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৪ জুন, ২০২৬,  9:06 PM

news image

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের দায়ে দুই বন্ধুকে ছয় ও তিন মাস করে বিনাশ্রম কারা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দীন দিপু এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আসলাম খানের ছেলে মাসুদ খান (১৯) ও একই ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের হালিম শেখের ছেলে বায়েজিদ শেখ (২০)।

এলাকাবাসী জানায়, মাসুদ খান ও বায়েজিদ শেখ একে অপরের ঘনিষ্ট বন্ধু। মাসুদ শেখ ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনকারী এবং বায়েজিদ শেখ সেবনকারী। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বেলা তিনটার দিকে থানা পুলিশের সহযোগিতায় পায়রা ইউনিয়নের কাদিরপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ খান ও বায়েজিদ শেখ নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কারাদণ্ড ও একশ’ করে টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের দায়ে মাসুদ খানকে ছয় মাস এবং বায়েজিদ শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন