ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অভয়নগরে ইয়াবাসহ আটক মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৮ জুন, ২০২৬,  1:19 PM

news image

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেটসহ আটক সাব্বির ফারাজী সাকিব (২৬) নামে এক মাদক করবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।

রবিবার (৭ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই দ- দেন। দ-প্রাপ্ত সাব্বির ফারাজী সাকিব উপজেলার একতারপুর গ্রামের মোস্তফা কামাল বাপ্পীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে পৌরসভার বাইপাস সড়ক থেকে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সাব্বির ফারাজী সাকিবকে আটক করে পুলিশ। পরে অপরাধ স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা জরিমানা করা হয়।        

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা ট্যাবলেট সেবন ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন