ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

অভয়নগরে ইসলামী ব্যংকের অবৈধ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন

#

মতিন গাজী (যশোর)

০৮ অক্টোবর, ২০২৫,  12:52 AM

news image

যশোরের অভয়নগরে ইসলামী ব্যাংকে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক অবৈধ নিয়োগকৃত কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার দুপুরে নওয়াপাড়া বাজারের ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যহীন চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী মাদানী ট্রেডার্সের স্বত্বাধিকারী ইউনুস আকুঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, এমআই কর্পোরেশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, ইসলামী ব্যাংকের গ্রাহক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, বাংলাদেশ ট্রেডিং এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাইফুল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রনেতা এসএম ফয়সাল আহম্মেদ, শফিকুজ্জামান, আহমেদ সাইফুল্লাহসহ অন্যান্যরা। ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের আমলে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগকৃত কর্মকর্তাদের অপসারণ করে ইসলামী ব্যাংকের সুনাম ফিরিয়ে আনতে হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন