ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অভয়নগরে ইকুভমেন্ট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১৮ অক্টোবর, ২০২৫,  5:36 PM

news image

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার চেংগুটিয়া বুড়োর দোকানে এ অফিসের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা অফিসের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মান্নুর সভাপতিত্বে এবং শাখা অফিসের উপদেষ্টা শাহিন পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, অভয়নগর থানা শ্রমজীবি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, প্রেমবাগ ইউনিয়ন ইকুভমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শাখার উপদেষ্টা আবুল কাশেম, লিয়াকত বিশ্বাস ও আল মামুন মোল্লা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শাখা অফিস শ্রমিকদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন