ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

অভয়নগরের পায়রায় মাদকবিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

২৭ জুন, ২০২৬,  8:47 PM

news image

যশোরের অভয়নগর উপজেলার পায়রায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদকবিরোধী সমাবেশ ও মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে পায়রা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বাজারে স্থানীয় স্বেচ্ছাসেবী ইসলামী সামাজিক সংগঠন ‘ইউ আর ব্রাদার্স, পায়রা’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. জহুরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মো. জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, উপদেষ্টা মো. শরিফুল ইসলাম এবং উপদেষ্টা মাস্টার মো. আ. মান্নান মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মাছুম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি সচেতনতামূলক মিছিল পায়রা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে সংগঠনের সদস্য, স্থানীয় তরুণ-যুবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন