ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

অপকর্মের সঙ্গে জড়িত থাকলে আটক করা হবে

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৫ নভেম্বর, ২০২৫,  10:13 PM

news image

নওগাঁর পোরশায় সড়ক ডাকাতি প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সাথে মাননীয় বিভাগীয় পুলিশ কমিশনার রাজশাহীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে বেজোড়র মোড়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিপিএম (বার) পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, আমরা নিরন্তর আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ থাকবো আপনাদের জন্য একটি অস্থায়ী ক্যাম্প দিবো কারণ স্থায়ী পুলিশ ক্যাম্প দেওয়া আমাদের  সম্ভবপর নয় কারণ আমাদের জনবল সংকট। যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আটক করতে হবে।

তিনি আরো বলেন, আগের দিনের চোরদের একটি ধর্ম ছিলো তারা চুরি করতো কিন্তু ধর্ষক ছিলেন না এখন তারা সব অপকর্মে জড়িত হয়ে পড়ছে। মাদক নিয়ন্ত্রণ করবে মাদক দ্রব্য অধিদপ্তর আমরা কেন মাদকের জন্য একটা দপ্তর আছে সেটি মাদক দ্রব্য অধিদপ্তর কিন্তু এর প্রভাব পুলিশ বাহিনীর উপর পড়ছে। পুলিশ কাজ করবে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আপনাদের সন্তান কে নৈতিক শিক্ষা দেন আপনার সন্তান টি সন্ধ্যায় বাড়ি ফিরছে কি না সেদিকে লক্ষ্য করুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নওগা, অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ, সার্কেল পুলিশ সুপারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়বাদী বি এন পির পোরশা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীসহ পোরশা উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন