ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ লন্ডনে চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা কুলাউড়ায় ডিআইজির নির্দেশনায় সড়কে অভিযানে মামলা ও যানবাহন জব্দ ‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ আটক ১ লাকসামে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে আটক নারী করিমগঞ্জের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সাঈদের মৃত্যু কালীগঞ্জে প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভূমি অফিসে হয়রানি নয় মিলবে দ্রুত সেবা: দিল আফরোজ

অনৈতিক লেনদেনে রাজি না হওয়ায় পঙ্গু হাসপাতালে নির্যাতনের শিকার অ্যাম্বুলেন্স চালক

#

নিশাত শাহরিয়ার

১৭ এপ্রিল, ২০২৬,  2:38 AM

news image

রাজধানীর পঙ্গু হাসপাতালে অনৈতিক লেনদেনে অস্বীকৃতি জানালে দায়িত্বরত আনসারের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অ্যাম্বুলেন্স চালক মোঃ আল আমিন আজাদ। 

অ্যাম্বুলেন্স চালক আল আমিন আজাদ জানান, গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পঙ্গু হাসপাতাল থেকে রোগী নিয়ে বের হওয়ার সময় মাহফুজ নামের এক আনসার সদস্য আল আমিন আজাদের কাছে দুইশত টাকা দাবি করেন। আলামিন ফিরে এসে এ ব্যাপারে কথা বলবেন বলে রোগীকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এরপর বিকালের দিকে আবারো এক রোগীর স্বজনের ডাকে সাড়া দিয়ে পঙ্গু হাসপাতালে প্রবেশ করলে আনসার সদস্য পুনরায় তার কাছে অনৈতিক উপায়ে টাকা দাবি করেন। হাসপাতাল থেকে রোগীদের নেয়া এবং হাসপাতালে রোগী নিয়ে প্রবেশ করলেই আনসার সদস্যরা ১০০ থেকে ২০০ টাকা দাবী করেন বলে অভিযোগ করেন আল আমিন আজাদ। 

অ্যাম্বুলেন্স চালক আল আমিন মালিকের নির্দেশ ছাড়া কোন প্রকার অনৈতিক লেনদেন করবেন না বলে জানালে উপস্থিত আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে তার উপর শারীরিক নির্যাতন করে বলে জানান তিনি। অ্যাম্বুলেন্সের চার চাকার হাওয়া ছেড়ে দিয়ে তাকে মারধর করা হয়। এই ঘটনায় উপস্থিত রোগীর স্বজনসহ অ্যাম্বুলেন্স চালকরা এসে আল আমিনকে আনসারদের হাত থেকে রক্ষা করেন বলেন জানান তিনি।

এই ঘটনায় পঙ্গু হাসপাতাল অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। মালিক ও চালক সমিতির নেতারা জানান, কিছুদিন থেকে আনসার কমান্ডার মনির বিভিন্ন অজুহাতে তাদের হয়রানি করছে। অভিনব কৌশলে আনসার কমান্ডার মনিরের ইশারায় চালকদের কাছ থেকে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ। 

আনসার কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার অ্যাম্বুলেন্স চালক আল আমিন চিকিৎসা নিয়ে এখন বিশ্রামে রয়েছেন। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনসার কমান্ডার মনিরসহ সহযোগীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে আনসার কমান্ডার মনিরের বক্তব্য জানার জন্য তার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে আগ্রহী না বলে জানান। 

এদিকে আনসার ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে সৃষ্ট ঘটনার সুষ্ঠ সমাধানের উদ্দেশ্যে আগামী শনিবার সকালে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা যায়।