ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অনলাইনে ক্যাসিনো পরিচালনা, ডিবির অভিযানে গ্রেফতার ২

#

নিশাত শাহরিয়ার

০১ জুন, ২০২৬,  6:41 PM

news image

রংপুর মহানগরীতে সাইবার অপরাধ, জুয়া ও অনলাইনভিত্তিক অবৈধ কার্যক্রম প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সনাতন চক্রবর্তী, ডিসি (ডিবি)'র তত্ত্বাবধানে মেট্রো ডিবি একটি সফল অভিযান পরিচালনা করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুন) রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে ০২ জনকে গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃতরা হলো: ১। ভূপতি কুমার রায় (২৫) পিতা: মুকুন্দ রায়, সাং- মদনপুর, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। ২। আরিফুল ইসলাম আবির (২৫), পিতা: আফজাল হোসেন, সাং- গোরন, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট।

অভিযানের সময় তাদের নিকট থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১৫ জন ব্যক্তির নামে নিবন্ধিত ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) সংযুক্ত সিম কার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশ সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং অবৈধ আর্থিক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধ দমনে আরপিএমপির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন